আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) আগামী ১৬ আগস্ট থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’-এর ব্যবস্থা করেছে।
এ উপলক্ষে ১০ আগস্ট থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ১৬ আগস্ট থেকে ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়ার সিবিএস-২ হতে বিভিন্ন রুটের (ঢাকা হতে) আগাম টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
