বাল্য বিয়েকে লাল কার্ড দেখাল ২২ শতাধিক ছাত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৪:২১
আড়াইহাজার উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যেগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মত বিনিময় সভা হয়েছে।  বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রোকন উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোসনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম ও ডা. আফসানা মিমি প্রমুখ। 
 
অনুষ্ঠানে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়, রোকন উদ্দিন পাইলট বিদ্যালয়, সরকারি সফর আলী কলেজ, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ ও ইউ নাইটেড স্কুল অ্যান্ড কলেজের ২২ শতাধিক ছাত্রী অংশ নেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় ২২ শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়েকে লাল কার্ড দেখান।
 
ইত্তেফাক/ইউবি