গাংনীতে সাপের দংশনে আসিফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়নের বামুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। আসিফ ওই গ্রামের সুন্নত আলীর ছেলে ও স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, আসিফ মঙ্গলবার রাতে পড়াশোনা শেষে ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একটি বিষধর সাপে তাকে দংশন করে। তাকে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
