নড়াইলের জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ বাবু বিশ্বাস (৩৫) নামের এক ভুয়া ডিবি পুলিশ ও জালিয়াত চক্রের সদস্যকে আটক করেছে। বুধবার (৮ আগস্ট) দুপুরে পৌরসভার ভওয়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবু বিশ্বাস পৌরসভার ভওয়াখালী গ্রামের শাহাজান বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে পুলিশ ও সেনাবাহিনীর পোষাক পরিহিত ছবি, নকল আইডি কার্ড ও বিভিন্ন মোবাইল অপারেটরের সিম উদ্ধার করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ পৌরসভার ভওয়াখালী এলাকা থেকে তাকে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
