আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সকালে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোকে দেখতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।
এ সময় তিনি সত্যপ্রিয় মহাথেরোর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
কক্সবাজারের রামু বিহারের অধ্যক্ষ মহাথেরোর চিকিৎসার সকল ব্যয় ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইত্তেফাক/এমআই
