সন্তানদের ভরণপোষণ দিচ্ছেন না ব্র্যাড পিট

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৭:১৫
সাবেক স্বামী ব্যাড পিট সন্তানদের যথেষ্ট ভরণপোষণ দিচ্ছেন না বলে দাবি করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জোলির দাখিল করা কোর্ট ডকুমেন্ট থেকে জানা যায়, গত দেড় বছরের মধ্যে পিট তার ছয় সন্তান- মাডক্স, প্যাক্স, যাহারা, শিলোহ, নক্স, ও ভিভিয়ানের জন্য যথেষ্ট পরিমাণে ভরণপোষণ দেননি।
 
জোলির আইনজীবী সামান্থা ব্লে ডেজিন জানান, সন্তানদের আর্থিক সমর্থন দেওয়ার জন্য একটি আইনগত দায়িত্ব আছে। কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদের পর থেকে পিট এ কর্তব্য সঠিকভাবে পালন করছেন না।  
 
লস এঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে পিট জানান, সন্তানদের প্রতি তিনি তার সব দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। তাদের ভরণপোষণে কোনো ত্রুটি রাখছেন না।
 
উল্লেখ, ২০১৬ সালের সেপ্টেম্বরে এ দুই তারকার বিবাহ বিচ্ছেদ ঘটে।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু