গোপালগঞ্জে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জম্মদিন পালন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ। পরে পবিত্র সূরা ফাতেহাপাঠ ও বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা. সিকদার আলী আকবর, সহকারী পরিচালক ডা. অমৃত লাল বিশ্বাস, স্টোর অফিসার দীপক সরকার, সিনিয়র স্টাফ নার্স পূরবী ঠাকুরসহ হাসপাতালের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ ১ আসনের সাবেক এমপি কাজী আব্দুর রশীদের বড় ছেলে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী হারুন অর রশীদ মিরন।
ইত্তেফাক/নূহু
