সিআইডি কর্মকর্তা পরিচয়ে চাঁদা আদায়কালে রাজু আহম্মেদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১১টার দিকে গুরুদাসপুর উপজেলা চাঁচকৈড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহম্মেদ রাজশাহীর বাঘা উপজেলার ধরিনা গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজারে নিরঞ্জনের মদের দোকানে গিয়ে রাজু আহম্মেদ নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। এ সময় সে মদের দোকানি নিরঞ্জনকে হুমকি দিয়ে ২ হাজার টাকা আদায় করে। পরে আবারও চাঁদা দাবি করলে ওই দোকানি গুরুদাসপুর থানায় খবর দেয়। এ সময় পুলিশের এএসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে আটক করে। পরে রাজু আহম্মেদের কাছ থেকে চাঁদার ২ হাজার টাকা ও রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক উপচার পত্রিকা’র বাঘা প্রতিনিধির পরিচয়পত্র পাওয়া যায়।
তবে উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম মিলন জানান, রাজুর মামা ডা. নাজমুলের অনুরোধে উপচার পত্রিকার বাঘা প্রতিনিধি হিসাবে রাজুকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজু কোথাও সিআইডি, ডিবি, কোথাও সাংবাদিক পরিচয়ে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। এর আগে রাজশাহী চারঘাটে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশের হাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
