সিরাজগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে আইনজীবী গ্রেফতার

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৮:২০
কোমলমতি শিক্ষার্থীদের দাবির গতিকে ভিন্ন পথে নেওয়ার অপচেষ্টায় সিরাজগঞ্জের ২০ দলীয় জোটের এ্যাড. সাখাওয়াত হোসেন শাকিলকে ডিবি পুলিশ গেফতার করেছে। 
 
জানা যায়, গত ৬ আগস্ট দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় ডিবি পুলিশ ওপেল বিস্কুট ফ্যাক্টরির ভিতরে তার নিজস্ব বাসা থেকে তাকে গ্রেফতার করে। তাকে রাষ্ট্রবিরোধী  উসকানিমূলক তথ্য ফেসবুকে প্রচার করার দায়ে ৫৭/২ ধারা মোতাবেক গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।
 
বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১৭ আমলি আদালতে তার জামিনের আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মুর্শেদ আলম তার জামিনের আবেদন না মঞ্জুর করেন বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি রহুল আমিন বাবু ইত্তেফাককে জানান। 
 
এলাকাবাসী জানায়, এ্যাড. সাখাওয়াত হোসেন শাকিল পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত কদ্দুস মুন্সির পুত্র। সে ২০ দলীয় জোটের তরফ হতে গত জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধিতা করলেও বিপুল ভোটে হেরে যায়। তাছাড়া জনগণকে ভোগান্তির স্বীকার করে উল্লেখিত বিস্কুট ফ্যাক্টরির মেইনগেটটি সারাক্ষণ বন্ধ রেখে তার নিজস্ব বাসায় ২০দলীয় জোটের সার্বিক কার্যকলাপ চালানো হয় বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
 
উল্লেখ্য, তার আরেক ভাই ডা. আব্দুস ছালাম ইতিপূর্বে জিহাদী বইসহ গ্রেফতার হয়েছিল।
 
ইত্তেফাক/নূহু