কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৬ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। বুধবার ফেনী জেলার পশ্চিম লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। র্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খলিলুর রহমান, মোঃ রফিক, মোঃ করিম, মোঃ জাকির হোসেন মহসিন, মোঃ পারভেজ উদ্দিন ও মর্জিনা বেগম।
এ ঘটনায় ইয়াবা বহনকারী সৌদিয়া পরিবহণের বাসটিকেও জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
ইত্তেফাক/বিএএফ
