সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ডাবর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু বকর। তিনি জেলার দিরাই উপজেলার জগ¦দল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লিমন ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুধবার রাত ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসে। বাসটি আজ ভোর সকাল ৬টার দিকে সুনামগঞ্জের ডাবর এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির নিচে আটকে পড়া লাশটি উদ্ধার করে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই জানান, ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে অতিরিক্ত মালামাল থাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
ইত্তেফাক/ইউবি
