ধুনটে গোয়ালঘর থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১১:৩২
বগুড়ার ধুনট উপজেলায় গোয়ালঘর থেকে আলা উদ্দিন (৬৭) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আলা উদ্দিন উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালশিং গ্রামের ছেবারত আলীর ছেলে। 
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলা উদ্দিনের লাশময়না তদন্তের জন্য ধুনট থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া আলা উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না।
 
ইত্তেফাক/ইউবি