ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের নিয়ে ব্যবসার মনোভাব ছেড়ে দিয়ে তাদের প্রতি ভাল ব্যবহার করে সঠিক সেবা দিন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক যুগোপযোগী করে তুলেছেন। আমি তার উন্নয়নের ধারাবাহিকতায় ফরিদপুর-৪ আসনের প্রতিটা সেক্টরে উন্নয়ন করে যাচ্ছি।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি সব কথা বলেন
নিক্সন চৌধুরী বলেন, ডাক্তারি পেশা হচ্ছে মহান পেশা। আপনারা এই মহান পেশাকে অর্থের লোভে কুলশিত করবেন না। আপনাদের সুযোগ-সুবিধা সরকার নিয়মিতভাবে দিচ্ছে। তার পরেও কেন এই সরকারি হাসপাতলে যোগদান করে রোগীদের প্রতি অবহেলা করেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হলেও এখানে প্রতিনিয়ত শতাধিক রোগী চিকিৎসা নিয়ে থাকে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এই হাসপাতালকে ১০০ শয্যা করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ভাঙ্গা হাসপাতালটিতে ডাক্তার সংকটসহ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাংশ বেশকিছু ধরে অকেজো হয়ে রয়েছে। হাসপাতালটি মহাসড়কের পাশে হওয়ায় এখানে দুর্ঘটনাকবলিত রোগীর ভিড় থাকে। সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে এসব সংকট দুর করে দেন তবে চিকিৎসা নিতে আসা রোগীরা উপকৃত হবে।
IMG0
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবুল হাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াস খালাশী, আলগী ইউপি চেয়ারম্যান সাবেক মম ছিদ্দিক মিয়া, মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা অঞ্চলের সভাপতি আবুল কালাম মাতুব্বর, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সম্পাদক জাহিদ মুন্সি, ভাঙ্গা কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, জালালউদ্দিন আহম্মেদ, ডা. মামুনুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নিক্সন চৌধুরী হাসপাতালে ভর্তি রোগীদের খোজ খবর নেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
ইত্তেফাক/ইউবি
