টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে ৬৫ ড্রাম ভেজাল তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানার মালিক মোজাম্মেল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করে।
আম্বিয়া সুলতানা জানান, ঘাটাইল পৌর এলাকার ধারিয়াল গ্রামের মহিউদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৩০) দীর্ঘদিন ধরে মানবদেহে ক্ষতিকারকে এমন কেমিক্যাল সরিষার তেলের সাথে মিশিয়ে বিক্রি করে আসছেন। এই খবরে বুধবার রাতে ঘাটাইল পৌরসভাধীন গরুহাটি এলাকার নিরিবিলি মার্কেটে মোজাম্মেলের ভেজাল তেলের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনে রাখা ১৬ টন ভেজাল সরিষার তেল জব্দ করা হয়। এসব সরিষার তেল ডোবায় ফেলে ধ্বংস করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট জানান, তেল ব্যবসায়ী মোজাম্মেল নিজেই ভেজাল তৈলের কথা স্বীকার করেছেন। সরিষার তেলে জাহাজের বর্জ্য পদার্থ কার্সিনোজেনিক (ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ) মেশানো হয়।
IMG0
ইত্তেফাক/এমএনএম/জেডএইচ
