কেরালায় বর্ষণ-ভূমিধসে নিহত ২০

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৬:১৭
ভারতের কেরালা রাজ্যে ভারি বর্ষণে ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়। খবর এনডিটিভির।
 
টানা বৃস্টিপাতে ভারতের কেরালা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভূমিধসের সৃস্টি হয়। এতে করে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। বন্ধ হয়েছে কচি বিমানবন্দর। সকল ধরনের ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে।
 
স্থানীয় প্রশাসন জানায় নিহতদের মধ্যে ইদ্দুকি জেলায় ১জন, মালা্মপুরামে ৬জন, কোজিকোদে জন এবং ওয়ানাদে ১ জন। এছাড়া বহু লোক নিখোঁজ রয়েছে এসব জেলায়।
 
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, উদ্ধারকাজে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে। সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে তারা। আমরা আক্রান্ত এলাকায় আরো উদ্ধার কর্মী পাঠাচ্ছি।
 
দুর্গত এলাকায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
 
ইত্তেফাক/এসআর/টিএস