রাজৈরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৬:৪৮
মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে বৃহষ্পতিবার সকালে পানিতে পড়ে এনায়েত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু এনায়েত একই এলাকার মোশারফ শেখের পুত্র।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মোশারফ শেখের শিশু পুত্র এনায়েত সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা এনায়েতকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। অনেক্ষণ খোজাঁখুজির পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এনায়েতকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, শিশু এনায়েকেকে হাসপাতালের আনার আগেই সে মারা যায়। এদিকে শিশু এনায়েতের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
 
ইত্তেফাক/কেআই