তামিল রাজনীতির ধারাবাহিকতা মেনে হিন্দু হলেও সদ্যপ্রয়াত রাজ্যের পাঁচ বারের মুখ্যমন্ত্রী করুণানিধিকে সমাহিত করা হল। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে করুণানিধির ব্যক্তিগত বিশ্বাস। করুণানিধি নাস্তিক ছিলেন। তাঁর শেষকৃত্য কিভাবে হবে তা নিয়ে কোনও স্পষ্ট নির্দেশনা দিয়ে যাননি করুণানিধি। তাই আগের মুখ্যমন্ত্রীদের মতো দেহ সমাহিত করতে মত দেয় পরিবার।
করুণানিধি ইসাই তামিলনাড়ুর ভেল্লার সম্প্রদায়ের। সেখানে এই সম্প্রদায় এখন তফসিলি জাতিভুক্ত। এই সম্প্রদায়ের মানুষদের দাহ করা হয়। তবে জাতপাতে কখনও বিশ্বাস করেননি করুণানিধি। মাত্র ১৪ বছর বয়সে ই ভি রামস্বামী পেরিয়ারের ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। পরে দ্রাবিড় আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন।
IMG0
দ্রাবিড় আন্দোলনের নেতারা নাস্তিক ছিলেন। পেরিয়ার ঘোষণা করেছিলেন ভগবানের অস্তিত্ব নেই। তাঁর অনুগামী ছিলেন করুণানিধি। পেরিয়ারের অনুগামী ছিলেন তামিলনাড়ুর আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই। তাঁদের দু’জনকেই সমাহিত করা হয়েছে। ডিএমকে ভেঙে এডিএমকের জন্ম হলেও সমাহিত করার পরম্পরায় ছেদ পড়েনি। মেরিনা বিচেই সমাহিত করা হয়েছে এডিএমকে নেতা তথা প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রন এবং জে জয়ললিতার দেহ।
ইত্তেফাক/টিএস
