রংপুরে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৮:৩৭
নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুর মহানগরীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রংপুর সদর আদিবাসী উন্নয়ন সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সকালে নগরীর ধর্মদাস কুটিপাড়া আদিবাসী পল্লীতে র‌্যালি বের হয়। পরে স্থানীয় আদিবাসী কমিউিনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল হক, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম, মহিলা কাউন্সিলর নাজমুন নাহার নাজমা, আদিবাসী ও দলিত সংগঠনের সহ-সভাপতি পার্থ বোস, আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সভাপতি হাসনা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, আদিবাসী নেতা বার্নাবাস হেম্ব্রম, রবি কিস্কু, শিক্ষার্থী সুপ্রভা প্রিমা মিনজ, জয় পাহান, রমিম কিংসন মজুমদার, শতাব্দি হেমব্রম প্রমুখ।
 
ইত্তেফাক/কেআই