ঢাকায় শুরু হয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (স্যানগ) এর ৩২তম সম্মেলনের মূল পর্ব। বৃহস্পতিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ১০ আগস্ট পর্যন্ত এই সম্মেলন চলবে। এবারের সম্মেলনের আয়োজক হিসেবে কাজ করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, স্যানগ এবং বিডিনগ সম্মেলনের মাধ্যমে আমাদের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীরা তাদের জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে। এটি প্রকৌশলীদের পাশাপাশি আমাদের দেশের জন্যও একটি আনন্দের বিষয়।
এর আগে ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আইপিভি৬ ডেপলয়মেন্ট, নেটওয়ার্ক সিকিউরিটি, ভার্চুলাইজেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা।আর ৭-৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেট অব থিংস, ডিএনএস সিকিউরিটি ও এমপিএলএস বিষয়ে টিউটোরিয়াল।
বিকেলে কর্মশালা ও টিউটোরিয়ালে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আইএসপিএবি প্রেসিডেন্ট মো. আমিনুল হাকিম, স্যানগ চেয়ারম্যান জেহাদুল কবীর, স্যানগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌরব রাজ উপাধ্যায়া এবং বিডিনগ চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎ।
ইত্তেফাক/জেডএইচ
