খুলনায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় দেন।
রাষ্ট্রক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সুমন্ত কুমার বিশ্বাস।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরীর খালিশপুর স্টেট এন/জে-১৭ এর বাড়ির ভাড়াটিয়া শাজাহানের ছেলে জালাল (২৫)। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার লাল সিন্দালপট্টি গ্রামে। দণ্ডপ্রাপ্ত আসামি জালাল পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ওই কিশোরী বাবার চাকরির সুবাদে খুলনা নগরীর খালিশপুরে থাকতো। ১৯৯৯ সালের ১৪ এপ্রিল বাড়ি ওয়ালার ছেলে জালাল তার ১৩ বছরের মেয়েকে বেড়ানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়।
দুপুর ১টার দিকে তার মেয়ে বাড়ি ফিরে এসে জানায়, জালাল ও আরো একজন প্লাটিনাম জুটমিলের কাঁচা কলোনীর ভিতর নিয়ে তাকে জোরপুর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই বছরের ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম আদালতে জালাল ও আরো একজন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। প্রায় দুই দশক পর সেই মামলার রায় হলো।
ইত্তেফাক/কেআই
