পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের সকল প্রান্তে উন্নয়ক করা হবে। বৃহস্পতিবার দুপুরে বাঘার আব্দুল গনি কলেজের নতুন চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বর্তমানে কোন প্রাথমিক বিদ্যালয় কাঁচা নেই। আমরা সারা দেশের পাঁচশ’ উপজেলায় পাঁচশত কলেজ সরকারি করেছি। যাতে করে গ্রামের সাধারণ ছেলে-মেয়েরা এলাকায় থেকে অনার্স কমপ্লিট (শেষ) করতে পারে। কারণ আমাদের সরকার এই সমাজকে শিক্ষিত করার দায়িত্ব নিয়েছেন।
তিনি বলেন, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে একটি করে অত্যাধনিক ভবন নির্মাণ করবো।
মন্ত্রী বলেন, এই মাসটি বাঙ্গালী জাতীর জন্য শোকের মাস। আগামি ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী শেখ মজিবুর রহমনের শাহাদাত বার্ষিকী পালন করা হবে। আমরা এ মাসে কোনও অনুষ্ঠান করতে চাইনি। কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা বলেছেন, এই মাসে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কোন অনুষ্ঠান হলে আমার পিতার আত্মা শান্তি পাবে। তাই আজকে নতুন একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলাম।
তিনি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী ওয়াদা করে ওয়াদা বের খেলাপ করেছে এ রকম কোন নজির নেই। আমাদের সরকার বাংলাদেশকে বর্তমান বিশ্বের দরবারে ৫৭তম রাষ্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখন থেকে আত্মমর্যদাশীল জাতি হিসেবে বাংলাদেশ কারো কাছে হাত না পেতে এগিয়ে চলবে।
তিনি সাম্প্রতিক সময়ে ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী আন্দালনের উদাহারণ টেনে বলেন, সত্য এবং বিভ্রান্তির কারণ বুঝতে হবে! স্বাধীন বাংলাদেশকে যারা বিভ্রান্তি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে- তাদের বিচার করা হবে এই বাংলার মাটিতে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান, সরের হাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, প্রয়াত আব্দুল গনি মন্ডলের ছেলে শাহিনুর রহমান বিপ্লব ও প্রয়াত অধ্যাক্ষ আব্দুল মোতালিব এর মেয়ে মৌসুমি আক্তার মিতু।
ইত্তেফাক/কেআই
