টঙ্গীবাড়িতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র বৃহস্পতিবার প্রদর্শন হয়েছে। উপজেলা পরিষদ মাঠে ব্যতিক্রম আয়োজনে বঙ্গবন্ধুর বিরল ছবি প্রদর্শন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের বর্তমান সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। উদ্বোধনের পরে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সামসুল হক ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাডভোকেট আফিয়া বেগম হ্যাপির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইসমত কাদির গামা, জেলা আওয়ামী লীগের সাধারণ শেখ লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, টঙ্গীবাড়ির ইউএনও মোছাম্মদ হাসিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক কমান্ডার ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা প্রমূখ।
ইত্তেফাক/কেআই
