খাগড়াছড়ির দীঘিনালা সড়কে চাঁদের গাড়ী উল্টে নিহত-১

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২২:২৭
খাগড়াছড়ির জেলা সদরের দীঘিনালা পাঁচ মাইল নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় পুবন মোহন বৈষ্ণব (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং চআহত হয়েছে আরো ৫ জন।
 
বৃহষ্পতিবার দুপুরে চাঁদের গাড়ি উল্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই পাঁচ মাইল ছোট গাছবান এলাকার বাসিন্দা।
 
আহতরা হলেন- জ্যোতিষ কুমার ত্রিপুরা (৩২), গীবা বসন ত্রিপুরা (৩০), কফিন্দ্র ত্রিপুরা (৪৫), সুনীল ত্রিপুরা (২১), দেব রানী ত্রিপুরা (৪৫)। আহতদের মধ্যে কফিন্দ্র ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা যায়, খাগড়াছড়ি থেকে একটি যাত্রীবাহি জিপ (চাঁদের গাড়ী) দীঘিনালা সড়কের ৫মাইল নামক এলাকায় পাহাড় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দূর্ঘটনা কবলিত হয়। এসময় ঘটনাস্থলেই ভূবন মোহন বৈষ্ণব মারা যায়। তিনি কৃপারোয়াজা পাড়া শিব মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করতেন।
 
মূলত: খাগড়াছড়িতে সাপ্তাহিক হাট থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই গ্রামের কিছু লোক চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।
 
ইত্তেফাক/কেআই