সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৫০

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৯:৪৮
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ী ও দুই জামায়াত-শিবির কর্মীসহ ৫০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
উদ্ধার করা হয়েছে ইয়াবা ও মদসহ বেশ কিছু মাদক দ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৯ টি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএম