বরিশালে গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৫:৫২
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- কদমবাড়ি গ্রামে মৃত হরেন্দ্র নাথ অধিকারীর ছেলে এলটন অধিকারী (২০), একই গ্রামের নিখিল অধিকারীর ছেলে স্বদেশ অধিকারী (১৯), ও ইসমাইল হোসেন সজলের ছেলে শান্ত অধিকারী (২০)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমবাড়ি গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় এসআই জসীম উদ্দিন হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-৬ (৯.৮.১৮)। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ