রংপুরের গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগমের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর ধাপ হাজীপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আশরাফুলের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি ওই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করছিলেন।
কোতোয়ালি থানার এসআই ওলিয়ার রহমান জানান, ফেরদৌসি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।
সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
