চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৮:৩৩
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার গাউসিয়া লেক সিটি এলাকা থেকে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- জাবেদ হোসেন (২৮), জসিম উদ্দিন (৩৮), ফিরোজ আল মামুন (৩২) ও আরিফুর রহমান লিটন (২৮)। তাদের কাছ থেকে একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ছোরা পাওয়া যায়।
 
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং ডাকাতির প্রস্তুতি নেয়ার অপরাধে দুটি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি