মাধবপুরে ৬ দিনে ৩ শতাধিক মামলা

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৯:০০
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে যানবাহন ও চালকের বিরুদ্ধে ৩শ ৬৩টি মামলা দায়ের করেছে পুলিশ। গত রবিবার থেকে শুক্রবার পর্যন্ত মামলাগুলো দায়ের করা হয়।
 
মাধবপুর সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর অরুণ বিকাশ সরকার জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর ডাকবাংলোর পাশে চেক পোস্ট বসানো হয়। হালকা লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালানো, হেলমেট না থাকা, যানবাহনের ত্রুটি ও গাড়ির হাইড্রোলিক হরণ খোলা রাখার কারণে মামলাগুলো করা হয়েছে। নিরাপদ সড়কের জন্য এ ধারা অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/বিএএফ