লালমনিরহাটে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২০:৩৪
লালমনিরহাট সদর উপজেলার ইন্দ্রার পাড় নামক এলাকায় শুক্রবার বিকালে আগুনে পুড়ে মালেকুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
 
জানা যায়, নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল মালেকুল ইসলাম। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। বাড়ির সকলে ঘর থেকে বাহিরে আসলেও শিশু মালেকুল ঘর থেকে বেড়িয়ে আসতে পারে নেই। পরে ঘটনস্থলে তার মৃত্যু হয়।
 
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানায়, খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি