বরিশালে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২১:১০
বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নাঈম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
 
নিহত নাঈম উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর নয়ঘর গ্রামের সাহাবুদ্দিন খানের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর নয়ঘর এলাকায় ইজিবাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নাঈম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে শুক্রবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/বিএএফ