জয়পুরহাটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুথের নৈশ প্রহরীর লাশ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২২:২২

জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় পাহারারত নিরাপত্তাকর্মী শফিকুল ইসলামের মৃতদেহ পাশের বাথরুম থেকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক ছুরকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্বৃত্তরা এটিএম বুথের সবকিছু ভেঙ্গে তছনছ করলেও ভল্ট থেকে কোন টাকা লুট করতে পারেনি বলে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, ‘শুক্রবার সকাল ৮টার দিকে নিরাপত্তাকর্মী খায়রুল ইসলাম ডিউটিতে এসে শহরের বাটারমোড় এলাকার এটিএম বুথ বাইরে থেকে তালাবদ্ধ দেখে ব্যাংক ব্যবস্থাপককে খবর দেন। ব্যবস্থাপক চাবি খুলে বুথ ভাঙ্গা দেখে থানায় খবর দিলে ডাকাতির বিষয়টি নিশ্চিত হয়।

নিরাপত্তাকর্মী শফিকুল ইসলামের মৃতদেহ জেলা হাসাপালের মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি নওগা জেলার বদলগাছী উপজেলার বামনপাড়া গ্রামে বলে জানা গেছে।

ইত্তেফাক/নূহু