শরণখোলায় ২ ভারতীয় নাগরিকসহ আটক ৪

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২২:৩০

শুক্রবার গভীর রাতে দুইজন ভারতীয় নাগরিকসহ ৪জনকে এফ, বি মিন্টু নামের একটি ফিসিং ট্রলার, মাদকসহ আটক করা হয়েছে। কোস্টগার্ড সুপতি কন্টিনজেন্ট সদস্যরা সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে ওই  ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ৬ বোতল বিদেশী মদ ও মাছ ধরার বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল, ভারতের চব্বিশ পরগনা জেলার ঝড়খালীর মাষ্টারপাড়া গ্রামের কৃষ্ণপদ সানার পুত্র রনজিৎ সানা (৩৮), বৃদ্ধাবলী পাড়ার হরেন মজুমদারের পুত্র সত্যজিৎ মজুমদার (২১), বাংলাদেশের পিরোজপুর জেলার ধাবরী গ্রামের কেশবলাল দাসের পুত্র পরিমল দাস (৫৮), ঝালকাঠী জেলার সংকর ধবল গ্রামের মধুসুদন হালদারের পুত্র রমেশ চন্দ্র হালদার (৬৮)।

শরণখোলা থানার এস.আই. মহিদুল ইসলাম জানান, আটক চার জেলেকে শুক্রবার রাত ৮টায় শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। হাবিবুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, সরকারী শুল্ক ফাঁকি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের মামলা করেছেন।

ইত্তেফাক/নূহু