খুলনায় ইয়াবা ও গাজাসহ নারী আটক

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৪:৫৭
খুলনায় ইয়াবা ও গাজাসহ শাহীনা পারভীন (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শাহীনা পারভীন তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের  রকিবউদ্দিন বিশ্বাসের স্ত্রী। 
 
শনিবার সকালে তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার স্বামী রকিবউদ্দিন পালিয়ে যায়।
 
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে রকিব উদ্দিন বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রকিবউদ্দিনের স্ত্রী শাহীনা পারভীনকে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার করা হয়। অভিযানের খবর পেয়ে রকিবউদ্দিন ও তার সহযোগী বুলবুল মোল্লা পালিয়ে যান। পরে বুলবুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, চাপাতি ও বিভিন্ন সাইজের ৪টি রাম দা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি