নাসিরনগরে পাট পাহারা দিতে গিয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:১৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রসুলপুর গ্রামে নিজের জমির পাট পাহারা দিতে গিয়ে জালাল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রসুলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জালাল মিয়া রসুলপুর গ্রামের পার্শ্ববর্তী কাষ্টি নদীতে নৌকায় রেখে নিজের জমির পাট পাহারা দিতে যান। নৌকার মধ্যে নিথর দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে নৌকা থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কে বা কারা বৃদ্ধাটিকে গলা কেটে হত্যা করে লাশটি নৌকায় ফেলে গেছে।
 
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলার এক অংশে কাটার চিহ্ন রয়েছে। এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ