উৎক্ষেপণের কয়েক মিনিট আগে যাত্রা স্থগিত হয়ে গেলো নাসার বহুল আলোচিত সৌর অভিমুখে নাসার মহাকাশ যান ‘পার্কার সোলার প্রোব’ এর। শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে যানটি উৎক্ষেপণ করা হয়।
কর্তৃপক্ষ জানায় যাত্রার আগ মুহূর্তে যানটি যান্ত্রিক ত্রুটির বার্তা দেয়ায় আপাতত যাত্রা স্থগিত করা হয়েছে। দু-একদিনের মধ্যে আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে।
সম্ভবত হিলিয়াম গ্যাসের চাপ সংক্রান্ত সমস্যাই যাত্রা স্থগিতের মূল কারণ।
IMG0
সূর্যের সব চেয়ে কাছে যাওয়ার অভিযানটিতে নাসার ব্যায় হচ্ছে দেড় বিলিয়ন ডলার।
ইত্তেফাক/টিএস
