গফরগাঁওয়ে পানিতে ডুবে আশরাফুল আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে জহিরুল ইসলাম (২৮) নামে অপর এক যুবক গুরুতর অসুস্থ হন। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে।
জানা যায়, ধোপাঘাট গ্রামের ৪ যুবক স্থানীয় ছত্রাইল বিলে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। পথে সাতরিয়ে শীলা নদী পার হওয়ার সময় আশরাফুল পানিতে পড়ে যান। এ সময় আশরাফুলকে বাঁচাতে বন্ধু জহিরুল এগিয়ে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
গফরগাঁও থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম ঘটনার বলেন, ৪ বন্ধু মাছ ধরতে গিয়ে তাদের মধ্যে আশরাফুল নামে একজন পানিতে ডুবে মারা গেছেন।
ইত্তেফাক/আরকেজি
