রাউজানে পরকিয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২৩:৫৩

রাউজানে আবুল হাসেম (৪০) নামে এক ব্যক্তি স্ত্রীর হাতে খুন হয়েছে। এ মর্মে একটি অভিযোগ পাওয়া গেছে। আবুল হাসেম উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের আলী আহমদের পুত্র। শনিবার বিকাল তিনটায় পুলিশ তার লাশ উদ্ধার করে। খুনের অভিযোগে স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নিহতের স্ত্রী রুনা আকতার (২৮), চাচাতো ভাই জাহেদুল ইসলাম (৩২) ও শ্বাশুড়ি আমেনা বেগম (৪৫)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী আবুল কাশেম দেশে এসে তার স্ত্রী রুনা আক্তার ও তার চাচাত ভাই জাহেদুল ইসলামের পরকিয়ার সম্পর্ক জেনে যায়। এতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। গত শুক্রবার রাতে আবুল কাশেম ঘুমিয়ে পড়লে তার স্ত্রী রুনা আক্তার তার চাচাত ভাইয়ের সহযোগীতায় ঘুমের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে।

হত্যার পর নিহতের স্ত্রী রুনা আক্তার ভোরে তার স্বামী মারা গেছে বলে কান্না করতে থাকে। পরদিন সকালে লাশ গোসল দেওয়ার সময় নিহতের গলায় দাগ দেখে গ্রামবাসী। তারা স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ বিকাল তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী এস.আই সাইমুল বলেন, পরকিয়ার জেরে আবুল হাসেমের স্ত্রী রুনা আক্তার তার চাচাত দেবর জাহেদুল ইসলামের সহযোগীতায় শ্বাসরোধ করে হত্যা করে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। এই ঘটনায় নিহতের স্ত্রীসহ তিনজনকে আটক করি।

উল্লেখ্য, ১৩ বছর আগে নিহত আবুল হাশেমের সঙ্গে ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাপুর গ্রামের ছগির আহমেদের মেয়ে রুনা আকতার বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ইত্তেফাক/নূহু