কুমিল্লার এক মামলায় খালেদার জামিন বহাল

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ০৯:৫৭
কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। 
 
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। 
 
এর আগে হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগ ওই আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেয়। এর ফলে হাইকোর্টের দেয়া জামিন বহাল রইল।
 
ইত্তেফাক/ইউবি