বুরকিনা ফাসোতে বোমা হামলায় নিহত ৬

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১১:৫৫
বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় প্রদেশ গুরমায় একটি গাড়ি বহরে বোমা হামলায় ছয় জন নিহত হয়েছে।খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে খবরে বলা হয়, গাড়ি বহরটি একটি স্বর্ণ খনিতে যাওয়ার পথে রাস্তা পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে পাঁচ সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়।
 
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
 
উল্লেখ্য, সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই বছরের শুরুতে দেশটির সামরিক বাহিনীর সদরদপ্তর ও রাজধানীতে অবস্থিত ফরাসি দূতাবাসে হামলা চালায় দুর্বিত্তরা। বাসস।
 
ইত্তেফাক/ জেআর