নদ-নদীর ৩৪টি সমতল স্টেশনে পানি বৃদ্ধি, ৫৬টিতে হ্রাস

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৫:৫১
দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের ফলে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন নদ-নদীর ৩৪টি সমতল স্টেশনে পানি বৃদ্ধি এবং ৫৬টিতে হ্রাস পেয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ রবিবার এ কথা জানায়।
 
আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই।
 
গত ২৪ ঘণ্টায় কানাইঘাটে ১৩১ মিলিমিটার, ডালিয়ায় ১১৩ মিলিমিটার, লাল্লাখালে ৮২ মিলিমিটার, সুনামগঞ্জে ৫০ মিলিমিটার ও শ্রীমঙ্গলে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
 
ইত্তেফাক/এমআই