মহেশপুরে জেএমবি সদস্য আটক

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৬:৪৪
উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে রবিবার ভোর রাতে জসিম উদ্দিন (৩৪) নামের এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। তিনি ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
 
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালায় র‌্যাব। পরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জসিম উদ্দিন জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি নিয়মিত জেএমবি সদস্যদের সাথে মোবাইলে কথা বলতেন এমন তথ্য পাওয়া গেছে।
 
ইত্তেফাক/আরকেজি