ময়মনসিংহে মাইক্রোবাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৭:১৫
ময়মনসিংহের গৌরীপুরে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রাঘরপুর গ্রামের সাদেকুল ইসলাম (২০) ও ইয়াসিন আরাফাত (১৮)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। 
 
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাঘবপুর গ্রামের সাদেকুল ইসলাম ও ইয়াসিন আরাফাত শনিবার সন্ধ্যায় গৌরীপুরের কলতাপাড়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওনা দেয়। পথিমধ্যে সাহেব কাচারী এলাকায় ময়মনসিংগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
 
গৌরীপুর থানার এসআই রিপন চন্দ্র জানান, নিহতের স্বজনরা ময়মনসিংহ কোতওয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।শম্ভুগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মাইক্রোবাসটি আটক করে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ