ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৮:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক থেকে পড়ে সন্তোষ রায় (২৫) ওরফে কচ্চু রায় নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
সন্তোষ রায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাউর গ্রামের হরি রায়ের ছেলে।
 
জানা যায়, রবিবার সকালে কাচ্চু রায় ও তার সহযোগীরা সকালে নরসিংদী থেকে কাঁঠাল কিনে ট্রাকযোগে মাধবপুর যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এলাকায় ফাহাদ ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি হঠাৎ ব্রেক করলে  সন্তোষ রায় উপর থেকে ছিটকে ট্রাকটির চাকার নীচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ট্রাকটি হার্ডব্রেক করার কারণে গাড়ি থেকে সে ছিটকে পড়ে মারা যায়। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ