খুলনায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৮:৫৪
খুলনায় ট্রাক চাপায় মো. লিটন (৩২) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের সুপার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
লিটন নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়োলি গ্রামের আকবর সরদারের ছেলে। তিনি ফুলতলা এলাকাতে ভ্যান চালাতেন।
 
ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, খুলনা থেকে যশোরগামী খালি ট্রাক বিপরীত দিক থেকে আসা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক লিটন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি