মাগুরায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৯:০৫
মাগুরা সদর উপজেলার বুধোইপাড়া গ্রামের কৃষক ইবাদত মোল্লা হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রবিবার দুপুরে এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- বুধোইপাড়া গ্রামের মহিউদ্দিন মোল্লা, মোশারফ মোল্লা ও শের আলী। তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং জাহাঙ্গীর হোসেন, গনি মোল্লাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল মোল্লা নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
 
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ২০১০ সালে ২৬ জুন সদর উপজেলা বধোইপাড়া গ্রামের ওয়াদুদ মোল্লার ছেলে ইবাদত মোল্লাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুন করা হয়। 
 
নিহতের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে মাগুরা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশটি দাখিল করেন। বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণ গ্রহণের ভিত্তিতে উপরোক্ত সাজা দেন।
 
ইত্তেফাক/আরকেজি