কিশোরগঞ্জে মাদকসেবী ইঞ্জিনিয়ারের ২ বছর কারাদণ্ড

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২১:৪১
কিশোরগঞ্জে ইয়াবা সেবন ও বহনের দায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম হাসিবকে (২৮) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার বিকালে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের সাঈদ এ রায় দেন।
 
আরিফুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায়। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং নিজেও ঠিকাদারি করেন।
 
আবু তাহের সাঈদ জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ওয়ালি নেওয়াজ খান কলেজের সামনে থেকে ২০ পিস ইয়াবাবহ আরিফুল ইসলামকে আটক করে। পরে সাজা প্রদান শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
 
ইত্তেফাক/বিএএফ