সাতক্ষীরার শ্যামনগরে সন্ত্রাসীদের হামলায় মৎস্য ঘের মালিক আব্দুস সাত্তার জোয়াদ্দার (৬০) নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার পার্শ্বেমারী গ্রামের নিজ মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
সাত্তারের ভাই আমিরুল জোয়াদ্দার জানান, মৎস্য ঘেরের বাসায় ঘুমান্ত অবস্থায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে আব্দুস সাত্তারকে পিটিয়ে গুরতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি
