বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার সকাল ৮ থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকার সড়কে বৈদ্যুতিক খুটি পেলে সড়ক অবরোধ করে রাখেন বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, ৩ মাসের বেতন, ৭ মাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে তারা রাস্তা অবরোধ করেছে। সোমবার তাদের বকেয়া পরিশোধ করার কথা থাকলেও তা করেননি কারখানা মালিকপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলাপী রাণী রায় বলেন, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনা টাকা আদায় আশ্বাস ও শ্রমিকদের বুঝিয়ে কাজে ফিরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ইত্তেফাক/ইউবি
