সাতক্ষীরার আশাশুনির হাজরাখালীতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধটি স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হলেও সোমবার দুপুরের জোয়ারে তা আবারও ভেঙ্গে গেছে। এতে ৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে শত-শত বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, রোববার দুপুরে জোয়ারের করণে বাঁধটির ৬০/৭০ ফুট ভেঙে যায়। এরপর বিকেলে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে তা সংস্কার করা হয়। সোমবার দুপুরের জোয়ারে তা আবারো ভেঙে গেছে। এতে হাজরাখালী, পুইজালা, মাড়িয়ালা, থানাঘাটা ও বকচর গ্রামের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে শত শত বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার।
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধটি সংস্কারের জন্য কাজ চলছে।
ইত্তেফাক/বিএএফ
