কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৪২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ‘সোমবার দুপুরে কাচিয়াতলী এলাকার গোমতী নদীতে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লাশটি অর্ধগলিত এবং ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।’
ইত্তেফাক/নূহু
